মালদা

তৃণমূলের দখলে থাকা যাত্রাডাঙা অঞ্চলের নতুন প্রধান হলেন শতাব্দী সরকার

ওল্ড মালদা থানার অন্তর্গত যাত্রাডাঙা অঞ্চল এই অঞ্চলটি রয়েছে তৃণমূলের দখলে, কিন্তু কিছু ব্যাক্তিগত কারনে এপ্রিল মাসের ২৫ তারিখে নিজের ইচ্ছায় পদত্যাগ করেন এই অঞ্চলের অঞ্চল প্রধান পেশায় শিক্ষক সরথি সরকার। 
    বেশ কিছুদিন অঞ্চল প্রধান না থাকায় সোমবার যাত্রাডাঙা অঞ্চলের প্রধান নির্বাচন করা হয়। এই অঞ্চলে তৃণমূল সংখ্যা গরিষ্ঠ থাকায় প্রধান নির্বাচন করতে কোন বাধার সম্মুখীন হতে হয়নি, এবং যাত্রাডাঙা অঞ্চলের নতুন প্রধান নির্বাচন করা হয় শতাব্দী সরকারকে। 
    এই প্রধান গঠনকে কেন্দ্র করে হইহুল্লোড় করে সবুজ আবির খেলায় মেতে উঠে তৃণমূল সমর্থকরা।